সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হিজবুল্লাহ ও দ্য বেসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ২.৪৩ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া বুধবার জানিয়েছে যে, অতি ডান উগ্রপন্থী গ্রুপ ‘দ্য বেস’ এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত সব অংশকে তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করতে চায়। কারণ দেশটির জাতীয় নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলো নব্য-নাৎসি সেল এবং অন্যান্য মতাদর্শে অনুপ্রাণিত উগ্রপন্থীদের উত্থান রোধে লড়াই করছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ বলেন, যুক্তরাষ্ট্রে ২০১৮ সালে গঠিত নব্য-নাৎসি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গ্রুপ দ্য বেস হবে অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত দ্বিতীয় চরম ডানপন্থী গ্রুপ। এর আগে দেশটি গত আগস্টে ব্রিটেন ভিত্তিক সোনেনক্রিগ ডিভিশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।

অস্ট্রেলিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা বাকি ২৫টি সংগঠন হচ্ছে ইসলামপন্থী গ্রুপ। যার মধ্যে হিজবুল্লাহর বৈদেশিক নিরাপত্তা সংস্থাও রয়েছে। ঐ সংস্থাটিকে ২০০৩ সালে অস্ট্রেলিয়ার অপরাধ আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়।

হিজবুল্লাহ গ্রুপের সঙ্গে জড়িত সব অংশকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করলে, এর সদস্য হওয়া বা সমর্থন করা ফৌজদারি অপরাধ হয়ে দাঁড়াবে।

অ্যান্ড্রুজ বলেন, তার দেশ যখন সীমান্ত এবং মহামারী বিধিনিষেধ তুলে নিয়ে টিকা নেয়া নাগরিকদের বড় ধরনের জমায়েতে যাবার অনুমতি দিচ্ছিল তখন সন্ত্রাসীরা অধিকতর সংখ্যক লোকদের সমাবেশকে সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিনত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com