সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে থ্যাংক্সগিভিংয়ে ভ্রমণকারীর সংখ্যা মহামারীর আগের পর্যায়ে পৌঁছাতে পারে

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ২.৪০ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

থ্যাংক্সগিভিং উপলক্ষ্যে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে মিলিত হতে লাখ লাখ যুক্তরাষ্ট্রে গাড়ি ও বিমানে করে ভ্রমণ করছেন। মহামারীর কারণে গত বছর না পারলেও এবার তারা থ্যাংক্সগিভিংয়ের ঐতিহ্যগুলো পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

বিমানে ভ্রমণকারীদের সংখ্যা এই সপ্তাহে মহামারীর আগের সময়ের কাছাকাছি বা তা অতিক্রম করে যেতে পারে বলে আশা করা হচ্ছে। অটো ক্লাব এএএ ধারনা করছে যে, পেট্রোলের অনেক বেশি দাম সত্ত্বেও থ্যাংক্সগিভিংয়ের ছুটিতে বাড়ি থেকে কমপক্ষে ৮০ কিলোমিটার ভ্রমণ করবেন চার কোটি ৮৩ কোটি মানুষ যা গত বছরের তুলনায় প্রায় ৪০ লক্ষ বেশি।

আমেরিকার প্রায় ২০ কোটি মানুষ সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হওয়ায় অনেকেই এখন সাহস পাচ্ছেন। তবে এর অর্থ পুনরায় ফিরে আসা ভাইরাসটি নিয়ে উদ্ধেগকে এমন সময়ে দূরে সরিয়ে দেয়া যখন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে। মিশিগান, মিনেসোটা, কলোরাডো এবং অ্যারিজোনার হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, গত দুই সপ্তাহে নতুন সংক্রমণের সংখ্যা প্রতিদিন গড়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলেছে, টিকা নেননি এমন ব্যক্তিদের ভ্রমণ করা উচিৎ নয়। যদিও এই পরামর্শের কোন প্রভাব পড়ছে কিনা তা স্পস্ট নয়।

গত শুক্রবার ২২ লক্ষেরও বেশি মানুষ বিমানে ভ্রমণ করেছেন, যা গত বছরে মহামারীর কারণে বিমান পরিবহণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবার পর সবচেয়ে ব্যস্ততম দিন ছিল। যুক্তরাষ্ট্রে গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিমানে করে ভ্রমণ করা মানুষের সংখ্যা গত বছরের ঐ সময়ের চেয়ে দ্বিগুনের বেশি ছিল। তবে ২০১৯ সালের ঐ একই সময়ের চেয়ে ৯ শতাংশ কম ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com