সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৭.০১ পিএম
  • ৬৪৬ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৫৮ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে ২৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩১৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ১৯ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৭৮১টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৪৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী তিনজনের মধ্যে পুরুষ দুইজন ও নারী একজন। এ নিয়ে নারী মারা গেছেন ১০ হাজার ৬৩ জন আর পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৯৫ জন।

মৃতদের মধ্যে একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, একজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ও একজনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। এর মধ্যে সরকারি হাসপাতালে দুইজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন। একজনের বাড়ি ঢাকা বিভাগে, অন্য দুইজনের বাড়ি চট্টগ্রামে বিভাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com