সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ও সহযোগীকে গুলি করে হত্যা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১২.৫২ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় অফিসে ঢুকে এক ওয়ার্ড কাউন্সিলর ও তাঁর সহযোগীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও ৪জন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল (৫২) ও তাঁর সহযোগী হরিপদ। সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন। তাঁর বাড়ি নগরের সুজানগর এলাকায়। ২০১২ ও ২০১৭ সালে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র ছিলেন।

কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুর রহমান জানান, সোমবার বিকেল ৪টার দিকে সিটি করপোরেশনের পাথুরিয়াপাড়া এলাকায় ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলরের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় একদল দুর্বৃত্ত।

এ সময় অফিসে অবস্থানরত কাউন্সিলর মো. সোহেল, হরিপদসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কাউন্সিলর সোহেল ও হরিপদ মারা যান। গুলিবিদ্ধ অন্য ৪জন একই হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ঘটনার পর হাসপাতাল এলাকায় ভিড় করেন নেতাকর্মীরা। কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয় জানিয়ে পুলিশ বলছে, ঘটনা তদন্তে কাজ শুরু করেছে তাদের একটি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com