মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নির্বাচনী আচরণবিধি লংঘন করলে ব্যবস্থা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের আশ্বাস প্রশাসনের

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১১.৪৯ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বহুল আলোচিত লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ চেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ছলিম উল্লাহ লক্ষ্মীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তা বরাবরে আবেদন করেন।
ছলিম উল্লাহ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সাথে আলোচনাকালে তার নির্বাচনী এলাকা করপাড়া ইউনিয়নের বিগত দিনের কেন্দ্র দখল, লাঠি বাহিনী, ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারাসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরলে জেলা প্রশাসক শতভাগ আন্তরিক মনোভাব নিয়ে বলেন- ‘চিন্তার কারণ নেই, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ভোট গ্রহণের সব ধরনের আয়োজন করা হয়েছে।
আপনারা নিশ্চিন্তে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করুন।’ অপরদিকে পুলিশ সুপার ডক্টর এ এইচ এম কামরুজ্জামান নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন। একই রকম কথা বলেন নির্বাচন কর্মকর্তা তথা রিটার্নিং অফিসার নাজিম উদ্দিনও। তিনি প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন-‘কোনো কারচুপি হবে না, শতভাগ নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ছলিম উল্লাহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে ভোট করছেন। আলোচিত-সমালোচিত ৮ নং করপাড়া ইউনিয়নে এবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এমনটি আশা করছেন সাধারণ জনগণ, ভোটার, প্রার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com