সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৪.০১ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছে।
দগ্ধরা হলো -সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বাড়ৈ (৩২), একমাত্র ছেলে অরূপ বৌদ্ধ (৫) ও সুধাংশুর শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ (৫৫)।
তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে প্রিয়াংকা ও অরূপের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া  বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, সকালে রান্নাঘরে ম্যাচ জ্বালিয়ে চুলায় আগুন দেওয়া মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪জনকে আনা হয়েছে। তাদের মধ্যে শিশু অরূপের শরীরের ৬৭ শতাংশ, সুধাংশুর ২৫ শতাংশ, প্রিয়াংকার ৭২ শতাংশ এবং শেফালির শরীরের ৩৫ শতাংশ বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com