সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ২.০৩ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ :  কিশোরগঞ্জের নিকলীতে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর নদীতে ভাসমান অবস্থায় উপজেলার সিংপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মইজ উদ্দিন (৫০) এর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার ঘোরাদিঘা এলাকার ধনু নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা নিকলী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিকলী থানার এসআই আনিসুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত মইজ উদ্দিন উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মলহাঁটির মৃত মধু মিয়ার ছেলে। তিনি পেশায় ডিজেল ইঞ্জিন মেকানিক ছিলেন। এছাড়া তিনি হাঁস পালন ও মাছ ধরার কাজ করতেন।

নিহত মইজ উদ্দিনের মাথায়, ডান হাত ও  ডান পায়ের উরুতে আঘাতে চিহ্ন রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জাল দিয়ে মাছ ধরতে মইজউদ্দিন নৌকা নিয়ে ধনু নদীতে যান।

পরে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন শুক্রবার (১৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে নদীতে এগিয়ে গেলে শুধু তার ব্যবহৃত নৌকাটি ভাসতে দেখেন।

স্থানীয় সূত্র জানায়, আগামী ২৮ নভেম্বর এ এলাকায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন গ্রুপের সাথে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিকলী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মনসুর আলী আরিফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা সাপেক্ষে তদন্তপূর্বক অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com