সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমছেঃ আইএসসিজি

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২.১১ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য দাতাদের সহায়তার পরিমাণ ধীরে ধীরে কমছে।

রোহিঙ্গাদের নিয়ে কাজ করা জাতিসংঘের ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ বা আইএসসিজি-র দেয়া সর্বশেষ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে । বলা হয়েছে রোহিঙ্গা ও স্থানীয়দের ব্যয় নির্বাহের জন্য ২০২১ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে যে অর্থ চাওয়া হয়েছিল নভেম্বরের ৯ তারিখ পর্যন্ত তার মাত্র ৫৭ শতাংশ পাওয়া গেছে। আইএসসিজি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর ২০২১ সালের ব্যয় নির্বাহের জন্য দাতাদের কাছে ৯৪ কোটি ৩০ লাখ ডলার অনুদানের আবেদন জানিয়েছিল।

সংস্থাটির দেয়া তথ্য মোতাবেক গত ১০ মাস ৯ দিনে আইএসসিজি-র জয়েন্ট রেসপন্স প্ল্যানে চাওয়া অর্থের মধ্যে পাওয়া গেছে ৫৩ কোটি ৪০ লাখ ডলার। আইএসসিজি অবশ্য চলতি বছরের বাকি যে সময় রয়েছে সে সময়ের মধ্যে আরও কি পরিমান অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার উল্লেখ করে নাই।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ি ২০১৭ সালের আগস্ট মাসে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর চলতি বছরের ৯ই নভেম্বর পর্যন্ত দাতারা এ সকল শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২৮৩ কোটি ডলার সহায়তা প্রদান করেছে যা মোট সহায়তার আবেদনের ৬৬ শতাংশ। জয়েন্ট রেসপন্স প্ল্যানে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট সহায়তা চাওয়া হয়েছে ৪৩০কোটি ৬০ লাখ ডলার।

রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহায়তার জন্য দাতাদের কাছে চাওয়া অর্থের পরিমাণ কমতে থাকার বিষয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন দাতা দেশ গুলোর নিজস্ব অর্থনৈতিক সমস্যার কারণে শুধু রোহিঙ্গাদের বিষয়ে নয় বরং বিশ্বের অন্যান্য স্থানে যে সকল শরণার্থীরা বা বাস্তুচ্যুতরা রয়েছেন তাঁদের সহায়তা প্রদানের ক্ষেত্রেও পর্যাপ্ত সাড়ার অভাব বিগত কয়েক বছর ধরেই পরিলক্ষিত হচ্ছে।

করোনা মহামারির কারণে এ অবস্থার আরও অবনতি হয়েছে বলে উল্লেখ করে ড. ইমতিয়াজ আহমেদ বলছেন দাতাদের আর্থিক সহায়তা কমার ফলে বাংলাদেশের অর্থনীতির ওপরও চাপ পড়ছে। তিনি বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি ঝুলে থাকাটা শুধু আর্থিক নয়, নিরাপত্তাসহ অন্যান্য সমস্যারও সৃষ্টি করছে। আশার কথা হচ্ছে সম্প্রতি জাতিসংঘে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সর্বসম্মতিক্রমে যে প্রস্তাব গৃহীত হয়েছে তাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন। বলেন রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান এবং এ জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশী সক্রিয় হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com