সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে বুয়েটের অধ্যাপককে অব্যাহতি

  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১২.০৭ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২১ নভেম্বর) বুয়েটের ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকায় বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে বুয়েটের সিনিয়র পাঁচজন শিক্ষকের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে নিখিল রঞ্জন ধরের বিভাগীয় প্রধানের দায়িত্ব ড. ফেরদৌস কায়সারকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হওয়া সরকারি ব্যাংকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ব্যক্তিদের বক্তব্যে নাম আসে এই বুয়েট শিক্ষকের। তিনি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট হিসেবে পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকায় আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়। এছাড়া ওই ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com