সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাবাকে অস্ত্রসহ ঠেকিয়ে মেয়ে কে অপহরণের চেষ্টা,  অস্ত্রসহ আটক ৫ 

  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৭.০৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিমঃ লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বাবা ও বোনজামাইকে এলজি ঠেকিয়ে এক মাদ্রসাছাত্রীকে অপহরণে চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় মো. রাসেল, আরিফ হোসেন, মো. শাওন, মোরশেদ আলম ও রবিউল আলম নামে ৫ যুবককে আটক করে স্থানীয়রা।
শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
আটকর রাসেল সদরের চরশাহী ইউনিয়নের বসুদুহিতা গ্রামের মো. আলির ছেলে, রবিউল চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের সামছুল হুদার ছেলে। আরিফ নোয়াখালীর বেগমগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে, শাওন একই গ্রামের মো. হায়দারের ছেলে ও মোরশেদ আলম ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে। এরমধ্যে রাসেলের নামে বেগমগঞ্জ থানায় মাদক মামলা ও চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভূক্তভোগী মেয়ে স্থানীয় রাজাপুর ফাতিহা মোহম্মদীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় আসা যাওয়ার পথে রাসেল ওই ছাত্রীকে উত্যক্ত করতো। নুরুল্লাপুর গ্রামে ছাত্রীদের বাড়ির কাছাকাছি বসতি (বাড়িঘর) কম। শনিবার রাতে তাকে তুলে নেওয়ার উদ্দেশ্যে রাসেল লোকজন নিয়ে ওৎ পেতে তাদের বাড়ির পাশে লুকিয়ে থাকে। দরজা বন্ধ থাকায় তারা ঘরে ঢোকেনি। ঘটনার সময় ছাত্রীর বড় বোনজামাই বাড়িতে আসলে ঘরের দরজা খোলা হয়। তাৎক্ষণিক আড়াল থেকে বের হয়ে এসে রাসেলসহ তার লোকজন ঘরে ঢুকে ছাত্রীর বোনজামাই ও বাবাকে অস্ত্র ঠেকায়। একপর্যায়ে জোরপূর্বক ছাত্রীকে নিয়ে ঘর থেকে বের হয়ে তিনটি সিএনজি চালিত অটোরিকশাযোগে তারা পালানোর চেষ্টা করে৷ এসময় চিৎকার শুনে একটি অটোরিকশাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। অন্য দুটি অটোরিকশা আটক করা সম্ভব হয়নি।
ছাত্রীর বোনজামাই বলেন, আমাদের অস্ত্র ঠেকিয়ে আমার বোনকে (শালি) ১৫-২০ জনের মুখোশদারী একদল সন্ত্রাসী অপহরণের চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে আসায় তাকে অপহরণ করতে পারেনি। এ ঘটনায় আমরা মামলা দায়ের করবো।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেল্লাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এরমধ্যে রাসেলের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানায় অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলা দায়ের করা হবে। তাদেরকে গ্রেফতার দেখিয়ে রোববার (২১ নভেম্বর) লক্ষ্মীপুর আদালতের সৌপর্দ করা হবে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com