মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৫.৫৯ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। তবে গতকাল করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৫৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আজ ঢাকা বিভাগে ৫ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছে। তবে, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এদিকে আজ ১৭ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৯ জন। গতকাল ১৫ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৭৮ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার কমেছে দশমিক ০২ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ১৮ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৯০৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৮ জন। শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন মারা গেছেন ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com