সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

২৪০০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি

  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১, ৩.০২ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ শাকিল, মোঃ কামাল, মোঃ শাহজাহান ও মোঃ নিয়াজ মাহমুদ।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, ২০ নভেম্বর, ২০২১ (শনিবার) ১৯:২৫ টায় ভাটারা থানার সাঈদনগর এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ শাকিল, কামাল, শাহজাহান ও নিয়াজ মাহমুদকে গ্রেফতার করা হয়।

এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী ভাটারা থানার সাঈদনগর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়  করার  জন্য  অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ভাটারার সাঈদনগর ওয়ার্কশপ গলি (গ্যারেজপট্রি) এর সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় গ্রেফতার করা হয় শাকিল, কামাল, শাহজাহান ও নিয়াজ মাহমুদকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২৪০০০ পিস ইয়াবা।

ভাটারা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com