সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাজীপুর সিটি মেয়র আওয়ামী লীগ থেকে বহিষ্কার

  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৭.৪৩ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।আজ বিকেলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীর আলমের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা অভিযোগ করেন। ওই ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও সংশয় প্রকাশ করতে শোনা গেছে বলে অভিযোগ ওঠে।

এরপর গত ৩ অক্টোবর দলীয় স্বার্থ-পরিপন্থি কর্মকাণ্ড এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শাতে নোটিশ দেয় আওয়ামী লীগ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব চাওয়া হয়েছে।

জবাবে সন্তোষ্ট না হওয়ায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com