সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৬.২৩ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫৩ জন।
গতকালের চেয়ে আজ ২ জন বেশি মারা গেছেন। গতকাল এই রোগে ৫ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ৩ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৬ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছেন। তবে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১৮ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৫৩ জন। গতকাল ১৯ হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৪৪ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ১৫ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ, যা আজ  হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫ জনের দেহে করোনার নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ১৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯৯ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৮ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। গতকালও এখানে ২ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৯৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭২ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com