সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন। 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৫.৫৩ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২০-২০২১ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসুচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সুর্যমূখী, পেয়াজ ও মুগডাল চাষে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে শীতকালীন রবি মৌসুমের রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এসময় উপজেলা প্রানী সম্পাদক কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সাহানুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, উপজেলার ৭ টি ইউনিয়নসহ পৌরএলাকার দুই হাজার ৩২০ জন প্রান্তিক কৃষকের মাঝে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এরমধ্যে এক হাজার ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি সরিষা বীজ এক কেজি, ডিএমপি সার এক কেজি ও এমওপি সার এক কেজি।
২০০ কৃষকের মাঝে জন প্রতি দুই কেজি গমের বীজ ও ১০ কেজি এমওপি সার। ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি মুগডাল বীজ, এক কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার, ৪০ জন কৃষকের মাঝে জন প্রতি এক কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের মাঝে জন প্রতি এক কেজি সূর্যমূখী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com