সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীতে অনলাইন জুয়ারি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৮.০৯ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আক্কাছ আলী, মোঃ রিয়াজ, মোঃ শাহাবুদ্দিন ওরফে শাবু ও মোঃ ইমরান বিন রেহান ওরফে বাপ্পি।

সোমবার (১৫ নভেম্বর, ২০২১) বেলা ৩:৩০টায় খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম  জানান, কতিপয় জুয়াড়ি PLAYS bet 365  নামক সফটওয়্যারের মাধ্যমে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী ৩নং জামে মসজিদের পাশে জুয়া খেলছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অনলাইন জুয়ারি চক্রের সক্রিয় সদস্য। এ চক্রটি অনলাইন ভিত্তিক PLAYS bet 365 নামক সফটওয়্যারে জুয়া খেলার মাধ্যমে বিভিন্ন অংকের টাকা বাজি ধরে। গ্রেফতারকৃতরা মূলত বাজির টাকা ডলারে রূপান্তরিত করে বাজি খেলে। উক্ত ডলার তারা বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে সংগ্রহ করে। তাদের প্রত্যেকের PLAYS bet 365 সফটওয়্যারে নিজস্ব একাউন্ট রয়েছে। তারা উক্ত একাউন্টের মাধ্যমে অনলাইন জুয়ার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করতো।

তিনি আরও বলেন, এ সকল জুয়ারিরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মাধ্যমে অবৈধ উপায়ে উপার্জিত টাকা বিদেশে পাচার হচ্ছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com