সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগঃবাড়ি-ঘর ভাংচুর,আহত-৫

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৭.৩৬ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক চুন্নু চৌধুরীর উপর প্রতিপক্ষ প্রার্থী আবুল কালাম আজাদ ও তার লোক দ্বারা হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রার্থীর বহনকারী মাইক্রোবাস এবং তার বাড়ি-ঘর ব্যাপক ভাংচুেরর শিকার হয় এবং নগদ টাকা,প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাটের অভিযোগ করেন তারা। এতে আহত হয়েছে ২ জন। এদের মধ্যে ১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান তারা। নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী চুন্নু জানান, গতরাতে নির্বাচনী প্রচার শেষে বাড়িতে পৌছলে তার প্রতিদ্বন্দী চশমা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পরিকল্পিতভাবে ২০/২৫ জন লোক নিয়ে সংঘবদ্ব হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তার ব্যবহৃত গাড়ি ও বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে পড়ে। এ ঘটনায় ১৪ জনকে আসামী করে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে ঘটনাস্থলে যাওয়া ভাঙ্গা থানার এস,আই তাহসিনুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

জড়িতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে প্রতিদ্বন্দী প্রার্থী আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, যে সময় আমার নামে হামলার অভিযোগ করা হয়েছে ওই সময় আমি ঘটনাস্থলেই ছিলামনা। আমার নামে আনিত অভিযোগ বানোয়াট মিথ্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com