সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জামালপুরে ইসলামপুরে ৬ টি ইউনিয়নে ২৭২ জন প্রার্থী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৭.২৯ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :  জামালপুরের ইসলামপুর উপজেলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ৬টি ইউপি নির্বাচনে ২৭২ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন ও সাধারণ সদস্য পদে ১৯০ জন প্রার্থী রয়েছেন।
এছাড়া পলবান্ধা ইউপির চেয়ারম্যান পদে ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান জোদ্দার এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাছউদুর রহমানসহ বিভিন্ন ইউপির সাধারণ সদস্য পদে ২২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছন। প্রতিদ্বন্দ্বিতা না থাকায় চরগোয়ালিনী ইউপির সাধারণ সদস্য পদে ২ প্রার্থী এবং গোয়ালেরচর ইউপির ১ প্রার্থী বিনাভোটে বিজয় হতে যাচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা জানান, কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনাভোটে নিশ্চিত বিজয় হতে যাচ্ছেন চরগোয়ালিনী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. দুলাল মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের কুফিল উদ্দিন এবং গোয়ালেরচর ইউপির ১ জন। জানা যায়, ৬ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ জন, জাতীয় পার্টির ২ জন, এবং স্বতন্ত্র ১৭ জনসহ মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com