সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রেল মন্ত্রণালয়ে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে: বাংলাদেশের রেলমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৯.০৬ এএম
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার রেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ১৪১টি স্টেশন বন্ধ রয়েছে, সেগুলো চালু করার জন্য কার্যক্রম অব্যাহত আছে।

ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আরও দেওয়া হবে। জনবল ঘাটতি মেটাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, রেলে যারা কর্মরত আছেন, তাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা হবে। আমাদের অনেক ধন-সম্পদ আছে, এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। রেল সাধারণ মানুষের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান।

নূরুল ইসলাম সুজন বলেন, সমস্ত মিটার গেজকে আমরা ব্রড গেজে রূপান্তর করবো। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নেওয়া হবে। এশিয়া ভিত্তিক রেল যেন চালু করতে পারি, সেজন্য অভ্যন্তরীন রেল ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com