সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গুলশান এলাকায় গ্রিল কেটে চুরির ঘটনায় গ্রেফতার ৪: ল্যাপটপ উদ্ধা

  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৮.৪৩ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশান এলাকায় ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের ল্যাপটপ চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নুরু জামাল, আসলাম জমাদার, রফিকুল ইসলাম ওরফে রউফ ও মোঃ খোকন মল্লিক।

রবিবার (১৪ নভেম্বর, ২০২১) ধারাবাহিক অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানা এলাকা এবং গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা হতে জামাল, আসলাম, রফিকুল ও খোকনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১২টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

গুলশান থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসান, পিপিএম(বার) বলেন, গত মঙ্গলবার (৯ নভেম্বর, ২০২১) রাত ৪:৩০টায় অজ্ঞাতনামা চোরেরা গুলশান এলাকায় ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের ল্যাবের জানালার গ্রিল কেটে ল্যাবে প্রবেশ করে ৩২টি ল্যাপটপ চুরি করে। এ ঘটনায় ৯ নভেম্বর, ২০২১ তারিখে গুলশান থানায় চুরি মামলা রুজু হয়।

তিনি বলেন, তদন্তকালে প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গ্রেফতারকৃতদের অবস্থান শনাক্ত করে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানা এলাকা এবং গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা হতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে জামাল, আসলাম, রফিকুল ও খোকনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত গুলশান, বনানী, গাজীপুরের গাছা এবং টঙ্গী পশ্চিম থানা এলাকায় চুরি করে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের আর কোন বৈধ পেশা নেই।

গ্রেফতারকৃতদের গুলশান থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com