সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৪ হাজার ৩০ জন

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৭.২৫ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমলেও বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। শনিবার (১৩ নভেম্বর, ২০২১) সকাল ৯:৩০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৪ হাজার ৩০ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৩২ লাখ ৩ হাজার ৭৫৮জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৮২ হাজার ৯৩৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৮৯৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র:ওয়ার্লডোমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com