সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় ৬টি বাসকে জরিমানা

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৬.৫২ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

রাজধানীর ছয়টি বাসকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় এবং সিএনজিচালিত বাসে নতুন ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে   আজ  সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কমলাপুরে টিটিপাড়া ট্রাফিকবক্সের পাশে এই আদালত পরিচালনা করা হয়।

এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ছয়টি বাসকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্টটি পাইনি।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথাও যাত্রীরা বলেছেন। এ জন্য ছয়টি বাসকে আমরা ১৪ হাজার টাকা জরিমানা করেছি।

ভ্রাম্যমাণ আদালত জানায়, সাধারণ মানুষ যাতে বাস ভাড়া নিয়ে ভোগান্তি ও অসন্তোষ প্রকাশ না করে সেজন্য বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এই ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চালু থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com