সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংস ঘটনায় অন্তত ৬ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ১১.৫৯ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

দেশের সর্ব নিন্ম স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে যখন দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং অপর শতাধিক লোক আহত হয়েছেন।

দ্বিতীয় ধাপে ৮৩৫ টি ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন চলাকালে বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং আধিপত্য বিস্তারের মত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ সকল হতাহতের ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে ফাকা গুলি বর্ষণ করেছে, কাঁদানে গ্যাস ব্যাবহার করেছে এবং লাঠিচার্জ করেছে।

পুলিশ ও সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে নির্বাচনী সহিংসতায় নরসিংদি জেলার প্রত্যন্ত চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নে ৩ জন, কক্সবাজার জেলার খুরুশকুল ইউনিয়নে ১ জন, কুমিল্লা জেলার মানিকাচর ইউনিয়নে ১ জন এবং চট্টগ্রাম জেলার লেলাং ইউনিয়নে ১ জনসহ ৬ জন নিহত হয়েছেন । তবে দেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন বেশীরভাগ নির্বাচন কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।

দেশে মোট ৪৫৭১ টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং এগুলোর বিভিন্ন পদে যারা নির্বাচিত হন তাদের মেয়াদ ৫ বছর। ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাঁদের ৫ বছর মেয়াদ শেষে ২০২১ সালের জুন মাসে প্রথম ধাপে ২০৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে । নভেম্বর মাসের ২৪ তারিখে ১,৭০০ টি এবং ডিসেম্বর মাসের ২৩ তারিখে ৮৪০ টি ইউনিয়নে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই দোষীদের গ্রেফতার করেছে । তিনি বলেন এ ধরনের নির্বাচন যেহেতু আধিপত্যের নির্বাচন এবং গোষ্ঠীর মধ্যে নির্বাচন হয়ে থাকে সে জন্য এখানে একটু ঝগড়াঝাঁটি ও মারামারি হয়েই থাকে। তবে নিরাপত্তা বাহিনী সহিংসতা বন্ধে তাদের কাজ ঠিকমতই করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com