সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনার তালতলীতে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৯.৩৪ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে
Exif_JPEG_420
মল্লিক মো. জামাল,বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৬.৩০মিঃ উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,শপথ পাঠ,বেলা ১০টায়  সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী-যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম পাটোয়ারীর সভাপতিত্বে ও যুবনেতা রাসেদ
আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল আহসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের (সাবেক) সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান টুকু, বক্তব্য রাখেন,বশির আহমেদ, মো.আলী হেসেন,সাইফুল ইসলাম,জাহাঙ্গীর আলম,খলিলুর রহমান,জহিরুল ইসলাম, আব্দুস সালাম,জেইচ সুমন,সিদ্দিকুর রহমান,প্রমুখ
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগাত বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, অথচ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকজন নেই বললেই চলে।
সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য লোক নিয়ে কাউন্সিলে যোগদান করেন,অথচ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা নিস্ক্রিয় কেন?
যুবলীগের (সাবেক)সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু বলেন,একজন যুবলীগের কর্মী হিসেবে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করে সকলের পাঁশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল আহসান বলেন, দলের জন্য নেতিবাচক কাজকর্ম থেকে সকলকে বিরত থেকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করে এ এলাকা সহ সারা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে নৌকা মার্কার আওয়ামী সরকারকে আরো শক্তিশালী করার আহবান জানান।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম পাটোয়ারী বলেন,করোনা মহামারীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের আয়োজন সীমিত করা হয়েছে। তিনি আরো বলেন দেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামীলীগ সভাপতি, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে। আগামীতেও যুবলীগ এ ধারা অব্যাহত রাখবে।
এর আগে শপথ পাঠ করান যুবলীগের (সাবেক)সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু,
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা যুবলীগের প্রতিষ্ঠাতা
শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদ ও নিহত শহীদ নূর হোসেনের আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু
কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে কেক কেটে যুবলীগের গৌরবের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com