সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি : সেতুমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৫.৩৭ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি’ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এ দেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।

‘দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই’—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।

‘বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল’ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে. তা ফ্যাসিবাদকেও হার মানায়।’ তিনি বলেন, আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও, তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে।

এ ছাড়া ওবায়দুল কাদের বলেন, অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায়—এ দেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

‘বিএনপিনেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে’—এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা পাওয়ার উগ্রবাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।

‘বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ঠ ইস্যুতে তাদের দূরে অবস্থান করার নীতির কারণে জনগণই বিএনপিকে দুরে সরিয়ে রেখেছে।

‘বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে চায় না। বিএনপির এ ডাবল স্ট্যান্ডার্ড নীতি সর্বজনবিদিত’—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা গণতন্ত্রের কথা বলে, অথচ অগণতান্ত্রিক ও চোরাগলি খোঁজে ক্ষমতায় যাওয়ার জন্য।’ তিনি বলেন, আসলে বিএনপি সক্ষমতা ও সাহস হারানো একটি রাজনৈতিক দল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, ‘মুক্তচিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে? কে আপনাদের কথা বলতে দিচ্ছে না, প্রমাণহ বলুন।

মুক্তচিন্তা মানে তো গুজব-অপপ্রচার চালানো নয়, যোগ করেন ওবায়দুল কাদের। তিনি আরও প্রশ্ন রাখেন, ‘সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড বাজানো কি সৃজনশীলতা?’

‘আসলে ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত’ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,  ‘বিএনপি কখন কী বলছে, কেন বলছে—তা তারা নিজেরাই জানে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com