সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এবার হলিউডে আলিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৭.০৫ পিএম
  • ৬৪৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ এবার হলিউডে নাম লিখছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। প্রিয়াঙ্কা ও দীপিকার দেখানো পথে পা বাড়িয়েছেন তিনি । সে হিসেবে আলিয়াকে শিগগিরই দেখা যেতে পারে হলিউড ছবিতে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এরই মধ্যে এই বলিউড অভিনেত্রী মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যে সংস্থা থেকে উঠে এসেছেন এমা স্টোন, গাল গ্যাডট, চার্লিজ থেরনের মতো নামি তারকারা। তাই সংস্থার সঙ্গে আলিয়ার চুক্তি হওয়া আশাব্যঞ্জক বলা যায়। চুক্তি অনুযায়ী ২০২২ সালে আলিয়া নিজের প্রথম হলিউড সিনেমার নাম ঘোষণা করতে পারেন। আলিয়াও জানিয়েছেন, অনেকের মতো তারও বহুদিনের স্বপ্ন হলিউড ছবিতে অভিনয় করার। তবে যে কোনো ধরনের ছবিতে তিনি কাজ করবেন না। বড় প্ল্যাটফর্মে যখন কাজ করবেন, তখন তার আয়োজন নিয়েও ভাবতে হবে। তার কথায়, ‘একটি ভুল সিদ্ধান্ত ক্যারিয়ারে বিপর্যয় ডেকে আনতে পারে। তাই হলিউড ছবি শুনেই কাজের জন্য ঝাঁপিয়ে পড়তে চাই না। বাছবিচার করে, সময় নিয়ে কাজ করতে চাই। যাতে করে প্রথম ছবি থেকেই দর্শক মনোযোগ কেড়ে নেওয়া যায়।’ এদিকে বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-এর পর অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ শেষ করেছেন আলিয়া। যার মুক্তি নিয়ে পুরোদমে প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com