সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লঞ্চের পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী লঞ্চ চলাচল শুরু

  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ২.৪৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। রোববার রাত থেকেই পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হচ্ছে।

রোববার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে লঞ্চ মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী লঞ্চ চলবে। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে ৬০ পয়সা। বর্তমান ভাড়া এক টাকা ৭০ পয়সা থেকে বেড়ে দুই টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এটা ১০০ কিলোমিটারের মধ্যে প্রযোজ্য হবে। ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা। বর্তমানে সর্বনিম্ন যাত্রী প্রতি ভাড়া ছিল ১৮ টাকা। সেটি বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। সে হিসাবে ভাড়া বেড়েছে শতকরা ৩৫ শতাংশ।কমোডর গোলাম সাদেক বলেন, ২০১৩ সালের পর লঞ্চের ভাড়া বাড়ানো হয়নি। যেহেতু তেলের মূল্য বাড়ানো হয়েছে তাই লঞ্চ মালিকরা দাবি করে আসছিলেন ভাড়া বাড়ানোর। আমরা আলোচনা করে যাত্রীদের যাতে কষ্ট না হয়, মালিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে এ ভাড়া কার্যকর হবে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এ সময় মালিকদের পক্ষ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আশা করি আজ রাত থেকেই মালিকরা লঞ্চ চালু করবেন। এখন থেকেই পরিবর্তিত ভাড়ায় লঞ্চ চলবে।

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের বিষয় নিয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এ বৈঠক করে। বিকেলে পৌনে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়ে রাত পৌনে আটটা পর্যন্ত চলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com