সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সৌদি আরবে ১৫ হাজারের বেশি অভিবাসীকে আটক

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৭.০৬ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করায় গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৫ হাজারের বেশি অভিবাসীকে আটক করেছে সৌদি আরব। দেশটির সব রাজ্যে অভিযান চালানো হয়। এ সময় ১৫ হাজার ৩৯৯ জনকে আটক করে সৌদির নিরাপত্তা বাহিনী।

তাদের মধ্যে বসবাসের নিয়ম ভঙ্গ করায় সাত হাজার ২৯২ জন, শ্রম আইন লঙ্ঘনের জন্য এক হাজার ৭৩৪ জন এবং সীমান্ত আইন ভঙ্গ করায় ছয় হাজার ৩৭৩ জনকে আটক করা হয়।

তা ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের সময় আরও ২৭৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়ার ও তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে দেশটি থেকে প্রতিবেশী দেশে প্রবেশের সময় ১৮ জনকে এবং তাদের পরিবহণ ও আশ্রয় দেওয়ার জন্য ১৭ জনকে আটক করা হয়। খবর আরব নিউজের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com