সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে নিকলী ইউপি নির্বাচনে পিতাপুএ দুজনেই প্রার্থী

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ১.৩১ পিএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। প্রত্যাহার শেষেই প্রতীক নিয়ে প্রচারণা যুদ্ধে নামবেন প্রার্থীরা।

এ উপজেলার ১নং সিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন। তাদের মধ্যে রয়েছেন পিতা-পুত্রও। তারা হলেন মো. জাকির হোসেন চাঁন মিয়া (৬৫) ও তার পুত্র মো. মাহমুদুল হাসান রকি।

দুজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা পিতা-পুত্রের পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ায় এ নিয়ে আলোচনা চলছে আশে-পাশের ইউনিয়নেও।

চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন চাঁন মিয়া নিকলী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তবে তিনি দল থেকে মনোনয়ন চাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

অন্যদিকে তাঁর পুত্র মো. মাহমুদুল হাসান রকি রাজধানীর ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের সমর্থক হলেও দলের মনোনয়ন না চেয়ে পিতার মতোই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

চেয়ারম্যান পদে লড়তে পিতা-পুত্রের পছন্দের প্রতীকও একই- আনারস।

এ প্রসঙ্গে মো. জাকির হোসেন চাঁন মিয়া ও মো. মাহমুদুল হাসান রকি বলেন, আমরা দুইজনই আনারস প্রতীক চেয়েছি। তবে লটারীতে কি আসে তা আমাদের জানা নেই।

নির্বাচনে পিতা-পুত্রের প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তারা বলেন, নির্বাচন করা যার যার অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দুইজনই মাঠে আছি এবং থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com