সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বার্লিনে রাশিয়ার দূতাবাসের বাইরে থেকে কূটনীতিকের লাশ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৩.২০ পিএম
  • ৫৬৫ বার পড়া হয়েছে

বার্লিনে রাশিয়ার দূতাবাসের বাইরে থেকে দেশটির এক কূটনীতিকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার একথা জানানো হয়।
এ ব্যাপারে প্রথম প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন স্পিজেলের প্রতিবেদনে বলা হয়, দূতাবাস কমপ্লেক্স থেকে পড়ে এ ব্যক্তির মৃত্যু ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গত ১৯ অক্টোবর ফুটপাথ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ঘটনাটি মন্ত্রণালয়কে জানানো হলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে স্পিজেলের খবরে এ মৃত্যুকে একটি ‘মর্মান্তিক দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করা হয়। নৈতিক কারণে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।
৩৫ বছর বয়সী রাশিয়ার এ কূটনীতিক দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি ছিলেন।
ওই ম্যাগাজিনের খবরে আরো বলা হয়, জার্মান কর্তৃপক্ষের ধারণা তিনি রাশিয়ার গুপ্তচর বিভাগ এফএসবি’র একজন এজেন্টও ছিলেন।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com