সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেএকোনার কেন্দুয়ায় নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন অধ্যাপক অপু উকিল

  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৪.৩৪ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। বিএনপি এ নির্বাচনে প্রতীক নিয়ে অংশ না নিলেও কয়েকটি ইউনিয়নে তারা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া প্রতিটি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। তবে দলীয় নির্দেশনা অমান্য করায় এরই মধ্যে বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ। এ অবস্থায় আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে প্রতিটি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সহধর্মিনী অধ্যাপক অপু উকিল নৌকার প্রার্থীদের বিজয়ী করতে দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়ন কর্মকাণ্ড। এতে সাধারণ ভোটাররা উদ্বুদ্ধ হচ্ছেন। অপু উকিলকে পাশে পেয়ে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরাও ।

গত বুধবার (৩ নভেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অধ্যাপক অপু উকিল আটপাড়া উপজেলার দুওজ, বানিয়াজান ও তেলিগাতী ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম প্রমুখ।

অপু উকিল তাঁর বক্তব্যে বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল, মত, নির্বিশেষে সকলেই ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। আর যারা দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং নৌকাকে পরাজিত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন- এর ফল মোটেই ভালো হবে না।’ এ সময় তিনি নৌকার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com