সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সিটি কাউন্সিলে জয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ১০.৩৭ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ইতিহাস গড়লেন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে। তিনি হলেন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী প্রথম মুসলিম নারী।ব্রুকলিনে বাংলাদেশিসহ স্প্যানিশ, জুইশ অধ্যুষিত কেনসিংটন, পার্ক স্লোপ এবং সেন্ট্রাল ব্রুকলিন নিয়ে গঠিত কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে তিনি ভোটে জয়ী হয়েছেন।

নিউইয়র্ক থেকে সাংবাদিক লাবলু আনসার জানান, শাহানা হানিফ ২ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটের ৮৯% পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী উইনকোফ পেয়েছেন মাত্র ৮% ভোট। এ নির্বাচনে সিটি মেয়র পদে জয়ী হয়েছেন এরিড এডামস। তিনি হবেন এই সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র।

শাহানার বাবা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হানিফ মেয়ের বিজয়ে আনন্দ প্রকাশ করেছেন। আর এক বিবৃতিতে শাহানা হানিফ বলেন, “আমি খুবই খুশি এবং গর্বিত নিউইয়র্ক সিটির পাঁচ শতাধিক বছরের ইতিহাসে প্রথম মুসলমান সদস্য হিসেবে এবং ডিস্ট্রিক্ট ৩৯ এ প্রথম মহিলা হিসেবে জয়ী হতে পেরে। আমি এ জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নির্বাচনে আমার জন্য কাজ করা সবার প্রতি।

তিনি বলেন, আমরা একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে -নিরাপদে পথ চলতে সক্ষম হবে। শিক্ষায় থাকবে না কোনো বৈষম্য। আমরা এমন একটি সিটি গড়তে চাই যেখানে অভিবাসীরাও নিজের নিরাপদ আবাসভূমি ভাবতে সক্ষম হবেন। নির্বাচন শেষ হয়েছে বলে নীরব হয়ে থাকলে চলবে না। সবাইকে সজাগ ও সরব থাকতে হবে নিজ নিজ অধিকারের প্রশ্নে।

এদিকে, শাহানা হানিফের বিজয়ের সংবাদে উল্লসিত প্রবাসীরা। দলমত-নির্বিশেষে সবাই অভিনন্দন জানিয়েছেন শাহানাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com