সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উত্তর কাট্টলী এলাকায় গ্যাস লাইনে ফুটু এক পরিবারের দগ্ধ ৬

  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৬.১৫ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে
মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম :  চট্টগ্রামের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় গতকাল  ০২নভেম্বর  গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধ হয়ে আহতরা হলেন- সাজেদা বেগম (৪৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), জীবন শেখ (১৪), স্বাধীন শেখ (১৭) ও মাহিয়া আকতার (৯)।
বর্তমানে তারা চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার পরিদর্শক মোঃ সাকের আহমদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে যায়। এতে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দগ্ধ ছয়জনকে রাতে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন ইউনিটে ভর্তি দেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘ছয়তলা ভবনের একদম টপ ফ্লোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com