সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

‘হিডের চামড়া খুলি আঁকি নুন মরিচ দিমু’ হুমকি ছাত্রলীগ নেতার

  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৬.১৩ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ হিডের চামড়া খুলি আঁকি নুন মরিচ দিমু, আপনার ছেলেরে আঁকি নুন মরিচ লাগামু’— এভাবেই পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ঋণগ্রস্থ এক ছেলের রিকশাচালক বাবাকে প্রকাশ্যে হুমকি-ধমকি দিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।
সোমবার (১লা নভেম্বর) দুপুরে ছেলের কাছে ঋণের টাকা পাওয়ার দাবী করে তা পরিশোধ না করায় রিকশাচালক বাবার বসতঘরের চালের টিন খুলে নেয় এলাকার কয়েক জন যুবক। পরে পুলিশের উদ্যোগে সেই টিন লাগাতে গেলে পুলিশ ও সাংবাদিকদের সামনেই ভুক্তভোগী ওই রিকশাচলক আবদুর রহিমের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ করেন ছাত্রলীগের এই নেতা। সালিশি বৈঠকের সিদ্ধান্ত না মানায় এমন হুমকি-ধমকি দেন তিনি। এসময় তিনি উত্তেজিত হয়ে আরো বলেন, ‘তাদেরকে টাইম দেয়া হয়েছে। তারা সেটা না মানায় পাওনাদাররা তাদের ঘরের চালের টিন খুলে নিয়েছে।
ঘটনার দু’দিন পরই আমি তাদের ঘরের চালের টিন লাগিয়ে ফেলতে বলেছি। কিন্তু তারা তা না মেনে পুলিশ ও সাংবাদিক এনে চালের টিন লাগাচ্ছে।’ এসময় উপস্থিত দুইজন প্রতিবেশি তাকে শান্ত করার চেষ্টা করলে তাদেরকেও গালমন্দ করে দেখে নেয়ার হুমকি দেন তিনি। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ছেলে আবুল কাশেমের কাছে পাওনা টাকার দাবী তুলে তাকে না পেয়ে রিকশাচালক বাবা আবদুর রহিম (৭৫) এর বসতঘরের চালের টিন খুলে নেয় একই এলাকার কয়েকজন যুবক। এ ঘটনার পর তিনদিন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করে ওই রিকশাচালকের পরিবার।
রোববার (৩১ অক্টোবর) ‘ঋণগ্রস্থ ছেলে, পাওনাদাররা খুলে নিলো রিকশাচালক বাবার বসতঘরের টিন’ শিরোনামে সময় সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের দৃষ্টি গোচর হয়। বিষয়টি খতিয়ে দেখতে সদর থানা পুলিশকে নির্দেশ দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বিষয়টি পুলিশ সুপারকে জানালে তিনি ওই রিকশা চালকের ঘরের চালের টিন লাগানোর ব্যবস্থা করে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১লা নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেই রিকশাচালক বাবার বসতঘরের চালের টিন লাগিয়ে দেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী রিকশাচালক আবদুর রহিম বাদী হয়ে অভিযুক্ত ইলিয়াসকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করলেও বাদযায় হুমকি-ধমকিদাতা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকরে নাম। পরে এ মামলায় অভিযান চালিয়ে প্রধান আসামী ইলিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক। রিকশাচালক আবদুর রহিম লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার ইসহাক ব্যাপারী বাড়ির বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামী ইলিয়াস একই এলাকার মো. সিরাজের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com