সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃমোঃ মজিবুর রহমান উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন

  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১১.২৪ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক:উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ১০০ জন কর্মকর্তাকে ৪র্থ গ্রেড বেতনক্রমে উপ-পরিচালক/ সমমান পদে পদোন্নতি প্রদান করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের এই তালিকায় রয়েছেন ডা. মো. মুজিবুর রহমান।

রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব (পার-২) জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে সিভিল সার্জন হিসেবে কর্মরত কর্মকর্তাগণ পরবর্তী নির্দেশ না দেয়া পন্ত সংশ্লিষ্ট জেলায় সিভিল সার্জন ইনসিটু হিসেবে বহাল থাকবেন।

উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বিষ্ণুপুর গ্রামের গর্বিত সন্তান

চাকুরি জীবনে তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তিতে ডা. মো. মুজিবুর রহমান ২০১৬ সালের ২৪ আগস্ট কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

বিসিএস (স্বাস্থ্য) ২০তম ব্যাচের ডা. মো. মুজিবুর রহমান তিন বছরেরও বেশি সময় ডেপুটি সিভিল সার্জন হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে  ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

সেখানে সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনের তিন মাস পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সিভিল সার্জন হিসেবে যোগদানের পর পরই কোভিড-১৯ পরিস্থিতিতে জেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের গুরুদায়িত্ব তাঁকে গ্রহণ করতে হয়। করোনাযুদ্ধে তাঁর কুশলী ও দক্ষ নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। রাতদিন করোনা রোগীদের সেবা দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে কিশোরগঞ্জের সব মানুষের কাছে প্রশংসিত হয়েছেন তিনি।

এছাড়া একজন মানবিক ও দায়িত্বশীল স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তিনি জেলাজুড়ে সুনাম কুড়িয়েছেন।

এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক ডা. মো. মুজিবুর রহমান। তাঁর স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিম আরা নীলা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী কনসালট্যান্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com