সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম কাটগড়ে ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি সমাবেশ

  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ২.৪৪ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে। উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা কাটগড় এম এ আজিজ উদ্যানে শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুর আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

আলোচক ছিলেন সহ সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, পতেঙ্গা থানার ওসি কবির হোসেন, ওমর ফারুক, সামসুদ্দিন, আবদুর রহিম, আলী আকবর চৌধুরী, সেকান্দর আজম, ফরিদুল আলম, জাফর আহমদ, সুকুমার শীল, বাবুল হক, আবদুল হক, অসীম নন্দী, নুরুল আবসার খোকন, এড. সুজীত মহাজন, কৃষ্ণ জলদাস, অসীত চৌধুরী, আফরোজা খানম, নাছিমা আকতার, ছাবের আহমদ, মো. ইউছুফ, নাছির আহমদ, হোসেন সুমন, আজগর অনিক, দিদারুল আলম, কামাল উদ্দিন, তৈয়ব আলী, দেলোয়ার হোসেন, মাসুম পারভেজ, রাজু চৌধুরী, মাহিন নেওয়াজ, আজাদ, মিটু, জোবায়ের বাসার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com