সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের করিম গঞ্জে ব্যাব-১৪ এর অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ একব্যাক্তি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ১২.১৬ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ : কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০৫ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মো. রানা (২৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার (২৭ অক্টোবর) বিকালে করিমগঞ্জ উপজেলার সাকুয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. রানা করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, মো. রানা একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বুধবার (২৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার সাকুয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০৫ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মো. রানাকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com