সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আনন্দে শোভাযাত্রা উদযাপিত

  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ১২.০০ পিএম
  • ৫০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ : ‘খেলবে মোরা, জিতবে মুকুল’ এই শ্লোগানে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমীর আহমেদ চৌধুরী রতন স্যারের স্মরণে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে মুকুল নিকেতন এক্স স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের আয়োজনে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে শেষ হয়।

উল্লেখ্য, ময়মনসিংহের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এক হয়ে আয়োজন করেছেন এক ব্যতিক্রমী ক্রিকেট প্রতিযোগিতার। সাবেক শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিবেন। জাকজমকপূর্ন এই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করছে এক্স স্টুডেন্ট স্পোর্টস ক্লাব। সার্কিট হাউজ মাঠে ২৯ অক্টোবর থেকে চারদিন ব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টে বিদ্যালয়ের ৩২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

আয়োজনে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কারসহ প্রাইজমানি ও অংশগ্রহনকারী অন্যান্য দল ও খেলোয়ারদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com