সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জামালপুরে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ১১.৫৬ এএম
  • ২০২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক:  জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসভা সমাবেশ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে ইউনিয়নের মহলগিরী বাজার বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিক্ষোভকারীরা ‘নৌকা প্রতীক আমরা চাই’ ¯েøাগান দিতে দিতে গোয়ালের চরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মহলগিরী ঈদগাহ মাঠে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

গোয়ালেরচর ইউপি নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ইউনিয়নের সর্বস্তরের মুজিব পাগল মানুষ এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটিতে বিদেশী শাসন চায় না। মেলান্দহ উপজেলাবাসী হয়ে ইসলামপুর উপজেলার ১ ভোটে জন প্রতিনিধি হবে তা মেনে নেওয়া যায় না। নিজ ইউনিয়নে অফিস না করে উপজেলার থানা গেইটে ঘর ভাড়া নিয়ে গোয়ালের চর ইউনিয়নবাসীদের জিম্মি করে নানা ধরণের হয়রানি, অত্যাচার ও নির্যাতন করেন।

গোয়ালেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পরিবর্তন করতে হবে। বর্তমান ইউপি চেয়ারম্যান সেখ মোহাম্মদ হারুনর রশীদ ছাড়া নৌকা প্রতীক চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com