সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেএকোনার মদনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজিরা খাতায় স্বাক্ষর আছে কর্মস্থলে নেই

  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ১১.৩৮ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ  : মাস শেষে হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষর রয়েছে। তবে প্রতিদিন দেখা মিলেনা কর্মস্থলে। মাসে কয়েকবার আসেন তাও আবার রোগী দেখার জন্য নয়, হাজিরা খাতায় স্বাক্ষর করার জন্য।

অভিযোগ উঠেছে নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত জুনিয়র কনসালটেন্ট এ্যনেসথেসিয়া ডাক্তার মোহাম্মদ কামরুল আহসানের বিরুদ্ধে। ডাক্তার মোহাম্মদ কামরুল আহসান গত ২৬ সেপ্টেম্বর মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

বৃহস্পতিবার হাসপাতালটিতে সরজমিনে গেলে কর্মরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ কামরুল আহসান কে পাওয়া যায়নি। উনার বিষয়ে অন্য ডাক্তার ও অন্য অফিস স্টাফদের নিকট জানতে চাইলে উনাকে কোনদিন দেখেননি বলে জানান।

মদন হাসপাতালে যোগদানের পর থেকে তিনি নিয়মিত ভাবে কর্মস্থলে না এসে ময়মনসিংহে ব্যক্তিগত ভাবে নিয়মিত রোগী দেখছেন। তবে বেতন ভাতা উত্তোলনের জন্য মাসে কয়েক বার কর্মস্থলে এসে হাজিরা খাতায় বিগত দিনের অনুপস্থিত স্বাক্ষরগুলো করে আবার চলে যান।

ডিউটি চলাকালীন নির্ধারিত সময়ে কেউ উপস্থিত না থাকলে তার হাজিরা খাতায় ওই দিনের উপস্থিতির জায়গায় অনুপস্থিত লেখার নিয়ম রয়েছে। তবে অনুপস্থিত না লিখে অজ্ঞাত কারণে হাজিরা খাতা স্বাক্ষর দেয়ার কোন সুযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com