সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জমকালো আয়োজনে “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড” অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ২.৪১ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা তারকাবন্ধু নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড” অনুষ্ঠান । ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর আয়োজনে লিজান প্রেজেন্টস “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড” অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় । স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, আইন-শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, রন্ধনসহ বিভিন্ন সেক্টরের ৫০ জন তারকাবন্ধুকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা তুলে দেন মাননীয় সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল ।

গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শর্মী, লিজান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুহা এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান খুরশীদ আলম, এফএমএস মেরিটাইম এজেন্সির চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সিকদার, ডিএসসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ডিএনসিসির ১,১৭ ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিনা বারী চৌধুরী । অনুষ্ঠানের মূল কো-অর্ডিনেটর ছিলেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করেন চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়ক ডি এ তায়েব, চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা ইয়ামিন হক ববি, চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশ্বীস বিশ্বাস, কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, বিজ্ঞাপন নির্মাতা বাপি সাহা, বিউটি এক্সপার্ট ফারজানা রহমান ঈপ্সিতা, সংগীত শিল্পী এস আই টুটুল, সংগীত শিল্পী ঐশী, উপস্থাপক ইশরাত পায়েল, এডিসি ইফতেখারুল ইসলাম, সেফ সাইমন খান, কর্পোরেট ব্যক্তিত্ব খন্দকার ফয়েজ আহমেদ, ডিজে সুমি ও লিটন, সাংবাদিক রাহাত সাইফুল, আর্চার রোমান সানা, চিত্রনায়িকা প্রিয়মনি, শিশু শিল্পী সিমরিন লুবাবা, সংগঠক মোঃ রাশেদুর রহমান, শাম্মী শারমিন, সেফ এক্সপার্ট দিল আফরোজ সাইদা, রন্ধন শিল্পী রেহানা সিদ্দিকী লিজা, সামসুন্নাহার আহমেদ, হালিমা খানম, পপি খান, পুষ্টিবিদ শওকত আরা সাইদা, উদ্যোক্তা মৌনতা আলম, রবিন খান, আনিকা নূর, নিলা আক্তার, সমাজকর্মী ফাহমিদা আহমেদ, প্রীতি ইসলাম পারভিন, লতিফা আক্তার, ডাঃ জাহিদা নাসরিন, পপি খান, রুলিয়া আবেদিন লাকী, মিজানুর রহমান নাঈম, ডাঃ রাইসুল হাসান, মোঃ তৌকির আহমেদ, খন্দকার আকিব আহসান, সাইদুর রহমান শাওন । অনুষ্ঠানে সেরা উদ্যোক্তা দম্পতি হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শর্মী ও লিজান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক ।

অনুষ্ঠান জমালো সাংস্কৃতিক আয়োজন ও কেক কাটা পর্ব আগত অতিথি ও দর্শকবৃন্দ উপভোগ করেন । অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন- মিডিয়া ও সামাজিক অঙ্গনের গুনীদের নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে । “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড” এ সহযোগিতাকারী সকল স্পন্সর, পার্টনার ও মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি । আশা করি ময়ূরপঙ্খীর সামনের ইভেন্টগুলোতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে । বিশেষভাবে ধন্যবাদ জানাই লিজান গ্রুপের চেয়ারম্যান প্রিয় তানিয়া আপুসহ সম্মানিত সকল অতিথি, শিল্পী, কলা-কুশলী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও দর্শকদের যাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠান কে আলোকিত করেছে । সার্বিক সহযোগিতায়- সাথী খান, মোঃ হৃদয় রহমান, সোনিয়া সিমরান, মিকাইল হোসেন, নাঈমা তালুকদার, উম্মে সালমা, ফারজানা ফেরদৌস, লিমা রহমান, হারিছ সোহেল, রাকিব মোল্লা, রাকিব হাসান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com