সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জামালপুরের ইসলামপুরে স্বাধীন ছাড়া নৌকা প্রতীক পরিবর্তনের দাবিতে মানববন্ধন পালিত

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১.৫৮ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে
 নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ: জামালপুরের ইসলামপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত ও সমর্থকরা।

উপজেলা আওয়ামী লীগের সূত্র জানায়, কেন্দ্র থেকে গত রবিবার বিকালে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান শাহাদৎ হোসেন স্বাধীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। তারা এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ব্যতীত আওয়ামীলীগ মনোনীত অন্য যে কোন প্রার্থীকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিল এলাবাসাী।

শাহাদৎ হোসেন স্বাধীনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সোমবার (২৫ অক্টোবর) বিকালে পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজার হয়ে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. দানেশ আলী, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান জোদ্দার, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বিপ্লব ও কাজী শাহিদুর রহমান সাঈদসহ আটজন প্রার্থীর সমর্থিত নেতাকর্মী-সমর্থকদের উদ্যোগে ইসলামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে দিয়ে স্বাধীন ছাড়া নৌকা চাই ¯েøাগানে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, দূর্নীতিবাজ বর্তমান চেয়ারম্যান শাহাদৎ হোসেনকে (স্বাধীন) কে মনোনয়ন দেওয়া হয়েছে। স্বাধীনের মনোনয়ন বাতিল করে আটজন প্রার্থীর মধ্যে যে কাউকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com