সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের তারাকান্দায় ভাই ও ভাতিজা কর্তৃক মৎস্য ব্যবসায়ী নিহত

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১.৩০ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে
 জেলা প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুতের পুরোনো তার ভাগাভাগি নিয়ে দ্বন্ধে ভাই ও ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ গেলো এক মৎস্য ব্যবসায়ীর। নিহত ব্যক্তির নাম মহরম আলী (৪২)। তিনি ইসলামপুর গ্রামে মৃত উশন আলীর ছেলে। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কামারিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মহরম আলীর চাচাতো ভাই ওমর ফারুক ও ভাতিজা আবু বক্করের সঙ্গে দীর্ঘদিন আগে যৌথভাবে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেন।

সম্প্রতি পুরোনো তার পাল্টিয়ে নতুন তার দিয়ে সংযোগ নেওয়া হয়। সোমবার সন্ধ্যার দিকে ওই পুরোনো তার ভাগাভাগি করতে ওমর ফারুক ও তার ভাতিজা আবু বক্কর নিহত মহরম আলীর বাড়িতে যান। এসময় তার ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে চাচাতো ভাই ফারুক ও ভাতিজা বক্করের কিল-ঘুষিতে মহরম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে, এই ঘটনায় সোমবার (২৫ অক্টোবর) রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে ৬ জনকে আসামী করে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর রাতেই পুলিশ আবুল হাসেম নামে একজনকে গ্রেফতার করে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সোমবার রাতে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

মামলার এজাহারভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com