সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মায়ের পাশেই শায়িত হলেন দেশ বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১.২৮ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি: দেশ বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ মাগরিব ময়মনসিংহ নগরীর গলগন্ডা কাজী বাড়ি পূরাতন জামে মসজিদে তার নামাজে জানাযা শেষে গলগন্ডা কবর স্থানে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা নামাজের পূর্বে মরহুমের ছোট ভাই সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি ও নাট্য ব্যক্তিত্ব ম হামিদ ভাইদ্বয় উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে তাদের ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন।

জানাজ নামাজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক, মসিক মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ মো.বিল্লাল হোসেন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন। এরপর মরহুমের লাশ গলগন্ডা কবর স্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর করোনা পরবর্তী জটিলতায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রাখা হয়। রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বরেণ্য অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com