সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ৬.৪৬ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ ইউপিতে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় প্রতীক নৌকা পেতে শুরু হয় দৌড়ঝাপ ও জোর লবিং।

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার (২৪ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে উপজেলার ৫টি ইউনিয়নের জন্য ৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে এবার প্রবীণদের পাশাপাশি তরুণরাও রয়েছেন।

এই নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোহাম্মদ এনামুল হক, উছমানপুর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউনিয়ন থেকে কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন থেকে তরুণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কাইয়ুম এবং ফরিদপুর ইউনিয়ন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি এস.এম. আজিজ উল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com