সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সদরে খাগডহর ইউনিয়নে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপন

  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ৬.৩৯ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :  USAID এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সুখী জীবন প্রকল্পের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন সাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২১অক্টোবর – ২৭ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করছে সিরাক বাংলাদেশ কর্তৃক নিযুক্ত ভলান্টিয়ার পিয়ার লিডাররা (ভিপিএল)।

রবিবার (২৪ অক্টোবর) কৈশোর-বান্ধব সেবাকেন্দ্রটি ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজানোর মাধ্যমে তারা উক্ত সপ্তাহের সূচনা করেন। পরবর্তীতে একটি র‍্যালির আয়োজন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশ এর জেসুমিন আক্তার (SACMO) শাহনাজ পারভিন ( FWV) মো: রফিকুল ইসলাম ( সমাজ সেবক) লাইলি বেগম (সমাজ সবিকা) ইয়ুথ ক্যাপাসিটি বিল্ডিং অ্যাসোসিয়েট মোঃ শফিউল্লাহ লিমন, এর ভলান্টিয়ার পিয়ার লিডার মোকারম হোসেন এবং শাহিনা আক্তার। র‍্যালি আয়োজনে সহায়তা করেছেন ভিপিএলদের সহযোগী ভলান্টিয়ার পিয়ার টীম। এছাড়াও র‍্যালিতে স্থানীয় কিশোর-কিশোরী ও তরুণরা অংশগ্রহণ করেছেন।

কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আয়োজিত এ সপ্তাহের মাধ্যমে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রদানকৃত সেবাসমূহের প্রচার ও প্রসার এবং সেবা গ্রহণে কিশোর-কিশোরীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে সেবাকেন্দ্র ও তার চারপাশের এলাকায় মাইকিং এর মাধ্যমে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ উদাযাপন সম্পর্কে প্রচারণা করা হয়েছে। সেবা প্রদানকারী ও তরুণদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করাই কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপনের লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com