সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী ২৮ অক্টোবর কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৪.৩৯ পিএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র (বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) স্থাপন করার সকল আয়োজন সম্পন্ন হয়েছে।
তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ আগামী ২৮ অক্টোবর ক্লাব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই মিডিয়া সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে কলকাতা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ¯েœ্হাশিস সুর  জানিয়েছেন।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সহায়তায় এই মিডিয়া সেন্টারটি স্থাপিত হয়েছে। এখানে কম্পিউটার, স্ক্যানার, একটি এক্সিবিশন হল, লাইব্রেরি এবং প্রজেক্টরসহ সকল ধরনের আধুনিক ডিজিটাল সুবিধা রয়েছে।
তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এর আগে গত মাসের প্রথম দিকে নয়াদিল্লী প্রেসক্লাবে (পিসিআই) বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন। দেশের উদ্যোগে এ ধরনের মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা এটিই ছিল প্রথম।
সুর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ ধরনের একটি মিডিয়া সেন্টার স্থাপন করা আমাদের জন্য একটা বিশাল গর্বের বিষয়। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করায় ভারতে বিশেষ করে পশ্চিম বঙ্গে অধিক জনপ্রিয় ছিলেন।
সম্প্রতি বাসস’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের একটি সেন্টার প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে  বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো। তিনি একজন সাংবাদিকও ছিলেন এবং এই অঞ্চলে মিডিয়ার প্রসারে তার অনেক অবদানও রয়েছে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের জন্য এই মিডিয়া উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, বাংলাদেশ যে সময়ে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে, সে সময়ে বঙ্গবন্ধু’র মতো একজন প্রখ্যাত রাজনীতিবিদের নামে এখানে একটি মিডিয়া সেন্টর করায় ক্লাব সদস্যরা অবিভূত।
তিনি এ প্রসঙ্গে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে কলকাতা প্রেসক্লাবের ভূমিকার উল্লেখ করে বলেন, সেই সংকটময় দিনগুলোতে বাংলাদেশের যুদ্ধের খবর সারা বিশ্বে ছড়িয়ে দিতে কালকাতা প্রেসক্লাব বিশাল ভূমিকা রেখেছে।
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি  (প্রেস) রঞ্জন সেন বাসসকে জানান, আগামী ২৮ অক্টোবর কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র ( বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) উদ্বোধন করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, এ জন্য তথ্য এবং সম্প্রসার মন্ত্রী ড. হাসান মাহমুদ চারদিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর কলকাতায় আসবেন। এ সময়ে তিনি পশ্চিম বঙ্গের স্পিকার বিমান ভট্টাচার্যের সাথে সাক্ষাৎ করবেন ও মুর্শিদাবাদ সফর করবেন। তথ্যমন্ত্রী ২৯ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় ফিরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com