সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন উপলক্ষে কর্মীসভা

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.৫২ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ  (২৩ অক্টোবর) সকাল ১১টায় নওগাঁ শহরের শরিষাহাটির মোড় ঠিকানা কমিউনিটি সেন্টার এর ২য় তলা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ নওগাঁ সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলার নেতৃবৃন্দ কর্মীদের সাথে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
 কর্মী সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল আহম্মেদ, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া  বিষয়ক সম্পাদক, সদর আসনের সংসদসদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সভায় বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা আওয়ামী সেচ্ছাসেবক লীগ জেলা শাখার সভাপতি (সাবেক ভিপি) নাসিম আহম্মেদ, জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন প্রমূখ।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন,সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে আওয়ামী মনোনীত বিদ্রোহী প্রার্থী যারা হয়েছেন, তারা আওয়ামী লীগের কেউ নয়, আর কেউ হতেও পারে না। প্রার্থীগণের কোন কথার আশায় না থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে কর্মীদের নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com