সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে মানবতারিরোধী মামলায় ৬ ব্যাক্তি গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.৪৪ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী মামলার ৬ আসামিকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিন ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মৃত শমসের আলী পুত্র তারা মিয়া(৭০), কালিয়ান গ্রামের মৃত মেফর আলী পুত্র রুস্তম আলী(৮১), সোহাগী বাজারের মৃত মাওলানা সৈয়দ হুসেন আহমেদের পুত্র মাওলানা মোস্তাফিজুর রহমান (৭২), আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে মিনু মিয়া (৭৮), সোহাগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল হান্নান (৬৮), জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের মৃত হামিদ ফকিরের ছেলে আব্দুল মান্নান ক্বারী(৭০)। তাদেরকে ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ কোতোয়ালী ও ডিবি পুলিশ উপজেলার আঠারবাড়ির রায়ের বাজার, জাটিয়া ইউনিয়নের ফানুর ও ময়মনসিংহের কাঠগোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ওসি মো. আব্দুল কাদের মিয়া জানান, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় ২০২০ সালে ১১ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ নাম্বার ১১০। দায়েরকৃত অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের নির্দেশে আসামিরা পালিয়ে যাওয়ার আগেই ফৌজদারি কার্যবিধি ৫৪ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com