সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে জুনিয়ার মহিলা ভলিবল দলের সদস্যের শিরশ্ছেদ তালিবানের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ১০.৩৯ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

একটি মর্মান্তিক ঘটনায় তালেবান জঙ্গিরা আফগান জুনিয়র মহিলা জাতীয় ভলিবল দলের একজন সদস্যের শিরশ্ছেদ করেছে বলে দলের কোচ জানিয়েছেন।

আরও বিস্তারিত জানাতে গিয়ে দলের কোচ জানিয়েছেন, মাহজাবিন হাকিমি নামে এক মহিলা খেলোয়াড়কে অক্টোবরের শুরুতে তালিবানরা হত্যা করেছে, কিন্তু হত্যার বিষয়ে কেউ জানতে পারেনি কারণ জঙ্গিরা তার পরিবারকে বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দিয়েছে। 

উল্লেখযোগ্যভাবে, আফগানিস্তান সরকার তালিবানদের দখলে যাওয়ার আগে মাহজাবিন কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছিলেন। তিনি ক্লাবের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন। কিছু দিন আগে, তার বিচ্ছিন্ন মাথা এবং রক্তাক্ত ঘাড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছিল।

দলের কোচ আরও জানিয়েছেন যে অগাস্টে তালিবানরা আফগানিস্তান দখল করার আগে দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দুইজন দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছিল। তিনি বলেন, মাহজাবিন হাকিমি অন্যান্য অনেক নারী ক্রীড়াবিদদের মধ্যে একজন ছিলেন, যারা দেশ ছেড়ে যেতে পারেননি এবং তালিবানের রোষানলে পরেন।

দলের কোচ আরও দাবি করেছেন যে তালিবান দেশ দখলের সময় থেকে জঙ্গিরা নারী ক্রীড়াবিদদের শনাক্ত করে হত্যার করার চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন যে জঙ্গিরা আফগান মহিলা ভলিবল দলের সদস্য যারা বিদেশী এবং দেশীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং অতীতে মিডিয়া প্রোগ্রামে উপস্থিত হয়েছিল তাদের খুঁজছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com